বিভিন্ন বিদ্রোহের সময়, নেতার নাম,স্থান এবং কারণ



মাধ্যমিক ইতিহাসের ছাত্র-ছাত্রীদের জন্য আজকের এই বিশেষ পোস্ট। আজকের এই পোস্টটা তোমরা মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় বা দশম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহের অধ্যায়ের একটা দারুন নোট এখানে পেয়ে যাবে। এই অধ্যায় থাকা বিভিন্ন বিদ্রোহের সময়কাল বিদ্রোহের নেতা স্থান এবং বিদ্রোহের কারণ সম্পর্কিত একটি পোস্ট এখানে দেওয়া হলো। অধ্যায়টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে মনে রাখতে এবং কুইক ডিভিশনের ক্ষেত্রে এই তথ্যগুলো আশা করি তোমাদের কাজে আসবে।।
ভারতের কৃষক ও আদিবাসী বিদ্রোহ
ক্রমিক বিদ্রোহের নাম সময়কাল স্থান প্রধান নেতা বিদ্রোহের কারণ
১সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ১৭৬৩–১৮০০ বাংলা ও বিহার মজনু শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী দুর্ভিক্ষ, রাজস্বের চাপ ও ব্রিটিশ বিধিনিষেধ
২চুয়াড় বিদ্রোহ ১৭৬৬–১৮০০ (বিভিন্ন পর্যায়) মেদিনীপুর ও জঙ্গলমহল জগন্নাথ সিং, দুর্জন সিং, রানি শিরোমণি অতিরিক্ত ভূমিরাজস্ব ও জমির অধিকার হরণ
৩রংপুর কৃষক বিদ্রোহ ১৭৮৩ রংপুর, বাংলা নূরুলউদ্দিন দেবী সিংহের রাজস্ব আদায়ের অত্যাচার
৪পাইক বিদ্রোহ ১৮১৭ খুরদা, ওড়িশা বক্সী জগবন্ধু ভূমিরাজস্ব নীতি ও জমির অধিকার হরণ
৫ভিল বিদ্রোহ ১৮১৮–১৮৩১ (প্রধান পর্যায়) খানদেশ ও পশ্চিম ভারত সেওয়ারামসহ বিভিন্ন নেতা ব্রিটিশ শাসন ও অর্থনৈতিক দুরবস্থা
৬কোল বিদ্রোহ ১৮৩১–১৮৩২ ছোটনাগপুর বুদ্ধু ভগত, জোয়া ভগত জমি দখল, মহাজন ও বহিরাগতদের শোষণ
৭ফরাজি আন্দোলন ১৮৩০-এর দশক–১৮৫৭ পূর্ববঙ্গ হাজি শরিয়তুল্লাহ, দুদু মিঞা কৃষক শোষণ ও জমিদারদের অত্যাচার
৭ বারাসাত বিদ্রোহ ১৮৩১ বারাসাত ও সংলগ্ন অঞ্চল, বাংলা তিতুমীর (মীর নিসার আলি) জমিদারদের অত্যাচার, অন্যায় কর আদায় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ
৮সাঁওতাল হুল ১৮৫৫–১৮৫৬ সাঁওতাল পরগনা ও রাজমহল অঞ্চল সিধু, কানহু, চাঁদ ও ভৈরব মুর্মু মহাজন, জমিদার ও ব্রিটিশদের শোষণ
৯নীল বিদ্রোহ ১৮৫৯–১৮৬০ বাংলা দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস জোর করে নীল চাষ করানো
১০মুন্ডা উলগুলান ১৮৯৯–১৯০০ ছোটনাগপুর বিরসা মুন্ডা জমির অধিকার হরণ, বেগার শ্রম ও শোষণ
১১পাবনা কৃষক আন্দোলন ১৮৭৩–১৮৭৬ পাবনা, বাংলা স্থানীয় কৃষক নেতারা জমিদারদের অত্যাচার ও খাজনা বৃদ্ধি
১২মোপলা বিদ্রোহ ১৯২১ মালাবার, কেরল আলি মুসালিয়ার, ভারিয়ানকুন্নাথ কুঞ্জহাম্মদ হাজি কৃষি অসন্তোষ ও ঔপনিবেশিক শাসন
১৩রাম্পা বিদ্রোহ ১৯২২–১৯২৪ গোদাবরী অঞ্চল, অন্ধ্রপ্রদেশ আল্লুরি সীতারাম রাজু বন আইন ও আদিবাসীদের অধিকারে হস্তক্ষেপ

** সম্পূর্ণ কনটেন্ট ভালোভাবে দেখার জন্য ফোনে ডেক্সটপ মোড অন করে নাও।

Post a Comment

Previous Post Next Post