মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলনের কোনো বিকল্প নেই। পরীক্ষায় ভালো ফলাফল করতে এবং প্রশ্নের ধরণ ও নম্বর বিভাজন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বিগত বছরের প্রশ্ন সমাধান করা অত্যন্ত জরুরি। তাই ত্রই ব্লগ পোস্টে আমরা Madhyamik Physical Science Question Paper 2018 PDF- খুব সহজভাবে তোমার সামনে তুলে ধরেছি, যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এখান থেকে তুমি খুব সহজেই প্রশ্নপত্রটির মূল বিষয়গুলো বুঝতে পারবে এবং তোমার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। শেষ মুহূর্তের রিভিশন হোক কিংবা পরীক্ষার সঠিক প্যাটার্ন জানা—এই পোস্টটি তোমার জন্য দারুণ উপকারী প্রমাণিত হবে!
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০১৮ (PYQ)
Som`s Classroom
Group - A (বিভাগ - ক)
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (১ × ১৫ = ১৫)
1.1 গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নীচের কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?
1.2 বয়েলের সূত্র অনুযায়ী PV–P লেখচিত্র কোন্টি?
1.3 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নীচের কোন্টি হতে পারে?
1.4 কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল —
1.5 একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোন্টি?
1.6 কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে?
1.7 প্রদত্ত এককগুলির মধ্যে কোন্টি রোধের SI একক?
1.8 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোন্টির সঙ্গে যুক্ত থাকে?
1.9 তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত β-রশ্মি হল —
1.10 দীর্ঘ পর্যায়-সারণিতে শ্রেণির সংখ্যা কত?
1.11 প্রদত্ত কোন্ যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না?
1.12 প্রদত্ত কোন্টি তড়িৎ পরিবহণ করতে পারে?
1.13 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে?
1.14 প্রদত্ত কোন্ ধাতু-সংকরে জিংক বর্তমান?
1.15 প্রদত্ত কোন্টি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন?
Group - B (বিভাগ - খ)
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (১ × ২১ = ২১)
2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো。
অথবা, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO-এর ভূমিকা কী?
অথবা, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO-এর ভূমিকা কী?
2.2 কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোন্টি জীবাশ্ম জ্বালানি?
2.3 স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস-এর সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
2.4 PV = WM RT সমীকরণটিতে M-এর একক কী? (চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত)
2.5 সত্য বা মিথ্যা নির্বাচন করো: কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে না।
অথবা, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন্টির?
অথবা, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন্টির?
2.6 আলোকরশ্মি লঘুমাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোন্টি বড়ো?
2.7 মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
2.8 উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
2.9 ডায়নামোতে কোন্ ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়?
2.10 α, β ও γ-রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও।
অথবা, কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?
অথবা, কোন্ ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস?
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো:
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
|---|---|
| (a) একটি ক্ষার ধাতু | (i) F |
| (b) যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে | (ii) Fe |
| (c) হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় | (iii) K |
| (d) সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল | (iv) Cl |
2.12 CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
2.13 তামার চামচের ওপর রূপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়?
অথবা, একটি যৌগের উদাহরণ দাও, যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য।
অথবা, একটি যৌগের উদাহরণ দাও, যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎবিশ্লেষ্য।
2.14 তড়িৎবিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়?
2.15 তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো。
অথবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে, তার সংকেত লেখো।
অথবা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে, তার সংকেত লেখো।
2.16 নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন্ যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়?
2.17 CH3CH2CHO-এর IUPAC নাম লেখো।
অথবা, CH3CH2CH2OH-এর একটি অবস্থানগত সমাবয়বের গঠনসংকেত লেখো।
অথবা, CH3CH2CH2OH-এর একটি অবস্থানগত সমাবয়বের গঠনসংকেত লেখো।
2.18 পলিটেট্রাফ্লুওরোইথিলিন-এর একটি ব্যবহার উল্লেখ করো।
Group - C (বিভাগ - গ)
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (২ × ৯ = ১৮)
3.1মিথেন হাইড্রেট কী?টাচ্ছে?
3.2 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?
অথবা, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
অথবা, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
3.3 কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?
অথবা, দিনেরবেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
অথবা, দিনেরবেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
3.4 তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
3.5 লুইস-এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো।
অথবা, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na–Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন?
অথবা, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na–Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন?
3.6 একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।
3.7 জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
3.8 MSO4 (M = ধাতু)-এর জলীয় দ্রবণকে তড়িৎবিশ্লেষণ করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া যুক্তিসহ লেখো।
অথবা, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো।
অথবা, কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো।
3.9 ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো।
অথবা, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
অথবা, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
Group - D (বিভাগ - ঘ)
4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (৩ × ১২ = ৩৬)
4.1 বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। (3)
4.2 আয়রন পাইরাইট্স্ অতিরিক্ত বায়ুপ্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনের জন্য প্রয়োজনীয় SO2 উৎপাদন করা হয়। বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নীচে দেওয়া হল:
4FeS2 + 11O2 → 2Fe2O3 + 8SO2
| 512 g SO2 উৎপাদনের জন্য কত গ্রাম FeS2 প্রয়োজন? (Fe = 56, S = 32, O = 16)
অথবা, কোনো ধাতব কার্বনেটের 200 g-কে উত্তপ্ত করলে 112g ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়? (3)

4.3 তাপ পরিবাহিতা কাকে বলে? এর SI একক কী? (2 + 1)
অথবা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর SI একক লেখো। (2 + 1)

4.4 উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন্ ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি প্রতিকার করা যায়? (2 + 1)
4.5 কোনো মাধ্যমে আলোর বেগ 2×108 m·s-1 হলে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? (3)
অথবা, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। (3)
অথবা, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45° হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে নির্ণয় করো। (3)
4.6 তড়িৎপ্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। (3)
4.7 10 Ω রোধবিশিষ্ট একটি তারকে সমান দু-ভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্য রোধ কত হবে নির্ণয় করো। (3)
অথবা, একটি বাড়িতে 2টি 60 ওয়াট বাতি এবং 2টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। (ধরে নাও 1 মাস = 30 দিন) (3)
অথবা, একটি বাড়িতে 2টি 60 ওয়াট বাতি এবং 2টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো। (ধরে নাও 1 মাস = 30 দিন) (3)
4.8 α ও γ-রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। (2 + 1)
4.9 কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? Li, Rb, K ও Na-কে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। (2 + 1)
অথবা, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ-1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ-17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। (1 + 2)
অথবা, হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ-1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ-17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। (1 + 2)
4.10 তড়িৎবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অম্লায়িত জলের তড়িৎবিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? (1 + 2)
4.11 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। (3)
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। (3)
4.12 একটি জৈব যৌগের আণবিক সংকেত C3H4O2। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3 যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। (1 + 2)
Click Here : Madhyamik Physical Science MCQ Test

Post a Comment