প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ, তাদের লেখক ও গ্রন্থের বিষয়বস্তু || Static GK for All Competitive Exams

প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ, লেখক ও বিষয়বস্তু (Ancient Indian Books & Authors)

ancient-indian-books-authors-and-subjects-in-bengali-for-west-bengal-competitive-exams


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র ঘাটলে একটা জিনিস প্রায়শই দেখা যায় এবং সেটি হচ্ছে বিভিন্ন গ্রন্থ ও লেখক / লেখনী (Ancient Indian Books & Authors in Bengali) সম্পর্কিত প্রশ্ন। যেমন অর্থশাস্ত্র গ্রন্থটি লেখক কে, মুদ্রারাক্ষস কার রচিত? এই ধরনের প্রশ্ন। তাই পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের সহায়তা করতে এবং প্রাচীন ভারতের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা অতি সহজ ভাবে একটি ছকের মাধ্যমে তুলে ধরতেই আজকের এই ব্লগপোস্ট। তবে এখানে শুধুমাত্র তোমরা প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ গুলি সম্পর্কেই জানতে পারবে। পরবর্তীকালে আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগের গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের লেখক সম্পর্কে শেয়ার করবো।।


গ্রন্থ রচয়িতা
অর্থশাস্ত্র কৌটিল্য (চাণক্য)
ইন্দিকা মেগাস্থিনিস
রাজতরঙ্গিণী কলহন
হর্ষচরিত বাণভট্ট
বুদ্ধচরিত অশ্বঘোষ
তহকিক-ই-হিন্দ আলবেরুনি
অভিজ্ঞান শকুন্তলম কালিদাস
মালবিকাগ্নিমিত্রম কালিদাস
রঘুবংশ কালিদাস
কুমারসম্ভব কালিদাস
মৃচ্ছকটিক শূদ্রক
মুদ্রারাক্ষস বিশাখদত্ত
গার্গ সংহিতা গর্গ
মহাভাষ্য পতঞ্জলি
অষ্টাধ্যায়ী পাণিনি
চরক সংহিতা চরক
সুশ্রুত সংহিতা সুশ্রুত


** প্রাচীন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের বিষয়বস্তু : 

উপরে উল্লেখিত প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ ও তাদের লেখক সম্পর্কে জানার পাশাপাশি আমাদের এটাও জেনে রাখা উচিত যে এই সমস্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ গুলির মধ্যে কোন গ্রন্থে আসলে কী রয়েছে বা গ্রন্থ গুলির বিষয়বস্তু কী। এবার উপরোক্ত গ্রন্থ গুলির মধ্যে সমস্ত গ্রন্থের বিষয়বস্তু মনে রাখা সম্ভব নয়। তাই যে গ্রন্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো সম্পর্কে বারবার প্রশ্ন আসে সেগুলোর বিষয়বস্তু উল্লেখ করা হলো।

১. অর্থশাস্ত্র : অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন চাণক্য অপর নাম বিষ্ণু গুপ্ত বা কৌটিল্য রচিত। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ মূলত রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সামরিক নীতির ওপর লেখা এক কালজয়ী গ্রন্থ। মৌর্য যুগের শাসনব্যবস্থা জানার এটি প্রধানতম উৎস।

২. রাজতরঙ্গিনী: কলহন রচিত, ১২শ শতকের দিকে । কলহনে রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস জানা যায়। এটিকেই ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ বলে মনে করা হয়।

৩. হর্ষচরিত: হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট একটি রচনা করেছিলেন। হর্ষচরিত গ্রন্থে মূলত হর্ষের জীবনের প্রথম দিকের ঘটনা বর্ণনা করা হয়েছে।

৪. বিক্রমাঙ্কদেবচরিত : বিলহণ রচিত। চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবনী রয়েছে এতে।

৫. অষ্টাধ্যায়ী: ব্যাকরণমূলক গ্রন্থ অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন পাণিনি।। এটি সংস্কৃত ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ। এতে প্রাক-মৌর্ষ যুগের ভৌগোলিক ও সামাজিক ইতিহাস সম্পর্কে জানা যায়।।

৬. মহাভাষ্য: পতঞ্জলি রচিত। এটি পাণিনির ব্যাকরণের ভাষ্য। এতে শুঙ্গ রাজবংশ সম্পর্কে তথ্য আছে।

.কালিদাসের রচনাবলী: কালিদাসের বিভিন্ন রচনা যেমন  'অভিজ্ঞান শকুন্তলম', 'মেঘদূতম', 'রঘুবংশম' এগুলি গুপ্তযুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিফলন ঘটায়।

৮. মুদ্রারাক্ষস: বিশাখদত্ত রচিত। মুদ্রা রাক্ষস গুপ্ত যুগে লেখা হলেও কাহিনী রয়েছে মৌর্য যুগের)। সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে চাণক্যের সাহায্যে মৌর্যের ক্ষমতা দখল করেছিলেন সেই কাহিনী বর্ণনা করা হয়েছে। 


পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা (WB Police SI, Constable, Kolkata Police Exam, WBSSC Group C & D, WB Gram Panchayat Exam সহ SSC GD পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অতি অবশ্যই এই জিনিসগুলো খাতায় নোট করে নিতে পারো এবং প্রতিনিয়ত এ ধরনের প্রশ্ন উত্তর পেতে চাইলে আমাদের ওয়েবসাইট আজই ফলো করো।


Post a Comment

Previous Post Next Post